ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহার থানা পুলিশের পক্ষ থেকে মসজিদে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

ঢাকার দোহার উপজেলায় মহামারী করোনাভাইস ও ঈদুল আযহা উপলক্ষে মসজিদে মসদিদে কোভিড-১৯ এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল। গতকাল শুক্রবার জয়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি।


এসময় তিনি বলেন দোহার উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক হারে অনেক বেশি । ক্রমেই ভয়াভহ রুপ নিচ্ছেন।


করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ও এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যারের নির্দেশনায় এ উপজেলায় সর্বোচ্চভাবে জনসাধারণ মানুষের মাঝে করোনা সচেতন সৃষ্টি করতে প্রসাশনের কঠোর নজরদাড়ি রয়েছে । করোনা ভয়াবহতা আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পশুর হাট গুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেনে চলার জন্য মুসল্লিদের আহ্বান জানান এবং প্রত্যেককে মাস্ক ব্যবহারের  জন্য পরামর্শ প্রদান করেন তিনি ।

ads
ads
ads

Our Facebook Page

↑